মেহেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৫:০৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:০৮

মেহেরপুর মেহেরপুরের গাংনী উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই গৃহবধূর নাম জাহানারা খাতুন (৩০) এবং তার স্বামীর নাম রেজাউল হক। জাহানারা খাসমহল গ্রামের আহমেদ আলী খানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, রেজাউল হক ও জাহানারা খাতুনের মধ্যে গত ১০-১৫ দিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে জাহানারা খাতুনকে কিছুদিন আগে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার দিন রাতে তাকে ফিরিয়ে নিতে রেজাউল তার শ্বশুরবাড়িতে আসে। রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় তাহাজের পুকুর পাড়ে জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রেজাউল।

ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, জাহানারার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে এ মূহুর্তে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের