ঝিনাইদহে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২১:২৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:২৯

গ্রেফতারের প্রতীকী ছবি ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি জোসনা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আড়পাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জোসনা বেগম উপজেলার দুধরাজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, গত ১২ নভেম্বর শাহপুর ঘিঘাটি গ্রামের (বর্তমানে আড়পাড়ায় বসবাস করে) শহিদুল ইসলামের স্ত্রীকে, দুই নারীসহ অজ্ঞাত চার ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে কাশিপুর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১৪ নভেম্বর ধর্ষিতার মেয়ে সাথী বেগম বাদী হয়ে দুধরাজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জোসনা বেগম ও তার মেয়ে রোজিনা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকে। পরে সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে উক্ত মামলার এজাহারভুক্ত আসামি জোসনা বেগমকে আড়পাড়া থেকে গ্রেফতার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম