কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৪:০৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৪:২২

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিসান আলী (৩০) নামে এক ট্রলি মেরামতকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার ভাই নিলয় (১২)। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত ট্রলি মেকার নিসান ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতিয়ার রহমান মতির ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, সন্ধ্যায় নিজের মেরামত করা স্যালো ইঞ্জিন চালিত ট্রলি পরিক্ষা করতে যান নিসান আলী ও তার ভাই।বারোমাইল এলাকার মতিয়ার ফিলিং ষ্টেশনের কাছে দ্রুতগামী ট্রাক (যশোর-ট-১১-৩৮৩২) তাদের ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নিসান আলী। এ ঘটনায়  হয় তার ভাই নিলয়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহত নিলয়কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম