জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহে বাড়ি ঘেরাও

ঝিনাইদহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৭:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৮:২৭

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাতি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুদ কামাল জানান, বুধবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে তারা ওই বাড়িটি ঘিরে রেখেছেন। 

জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাব যে বাড়িটি ঘিরে রেখেছে সেই বাড়ির মালিক হলেন স্থানীয় কৃষক শরাফত হোসেন মণ্ডল। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

প্রতিবেশী দুদু মণ্ডল জানান, শরাফত হোসেন মণ্ডলের ছেলে কালোহাতি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতো। সেখান থেকে সে হাফিজিয়া পড়াশোনা করেছে। তবে ছেলেটি ভারসাম্যহীন।

র‍্যাব কমান্ডার মাসুদ আলম জানান, র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা খুলনা থেকে রওনা হয়েছেন। বাড়ির মধ্যে জঙ্গিসহ বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। কিছু সময় পরে অভিযান শুরু হবে।

এর আগে গত বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ওই অভিযানে অংশ নেয়। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। অভিযানের সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সিটিটিসির এক কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

/এসএসএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের