মোংলায় ফসলি জমি নষ্ট করে খাল কাটা বন্ধে মানববন্ধন

মোংলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১০:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১০:১৯

মানববন্ধনে স্থানীয়রা মোংলায় বসতভিটা উচ্ছেন ও ফসলি জমি নষ্ট করে খাল কাটা বন্ধে মানববন্ধন করেছেন স্থানীরা। বৃহস্পতিবার (২২ নভেম্বর) মোংলার মাকোরডোন এলাকায় নিজেদের জমির ওপর মানববন্ধন করেন তারা। কয়েকশ নারী, পুরুষ ও শিশু ওই মানববন্ধনে অংশ নেন। পানি উন্নয়ন বোর্ডের এই খালকাটা কর্মসূচি নিয়ে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যক্তি মালিকানাধীন জমি কেটে খাল খনন বন্ধ করতে আদালতে পৃথক দুটি মামলাও করেছেন জমির মালিকরা।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, ম্যাপে খাল থাকায় আমরা কাটার প্রস্তুতি নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘আমরা মোংলা অংশে ১১টি খাল কাটবো। মোংলা-রামপালে মোট ৮৩টি খাল কাটতে ৫৩১ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। ২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করা হবে। মোংলা অংশের ১১টি খালের মধ্যে মাকোরডোন-১ খালটির ৪ কিলোমিটার এবং মাকোরডোন-২ খালটির ২.৬ কিলোমিটার কাটতে এরই মধ্যে জরিপ কাজ শেষ হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। ’

মাকোরডোন এলাকার বাসিন্দা সাইফুল্লাহ খান, শাজাহান ইজারদার, আব্দুল মালেক শেখ ও আউয়াল খানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, তারাও খাল খননের পক্ষে, তবে সেটি বৈধ এবং আইনসম্মতভাবে করতে হবে। তারা বলেন, ১৯৩০ সালে আমরা নিজস্বভাবে নিজ জমিতে খাল কেটে চলাচলের ব্যবস্থা করি। এখন সেই খাল কাটতে আমাদের অন্তত দুই থেকে আড়াইশ বিঘা ধানের জমির ওপর সার্ভে করা হয়েছে। অন্যায়ভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ জরিপ করে লাল ফ্লাগের নিশানা বসিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছেন। এতে করে এলাকার তিনশ পরিবারকে উচ্ছেদ করা হবে বলেও আশঙ্কা করছেন তারা। তারা আরও বলেন, এসব ঠেকাতে আমরা গত ১৯ নভেম্বর আদালতে পৃথক দুটি মামলা করেছি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম