আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণার অভিযোগ খুলনা বিএনপির

খুলনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ০১:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০১:০৯

খুলনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে খুলনা মহানগরীতে প্রতিনিয়ত সরকারি দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির নেতারা। শুক্রবার (২৩ নভেম্বর) মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল সাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি নেতারা এই অভিযোগ করেন।

তারা বলেন, ‘বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সমাবেশের আবরণে খুলনা আওয়ামী লীগের শীর্ষ নেতারা নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। শুধুমাত্র ঘরোয়া আয়োজনে নয়, রাস্তার ওপর মঞ্চ স্থাপন করেও আওয়ামী লীগের নির্বাচনি প্রচার চলছে। প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন, প্রতীক বরাদ্দের আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ। অথচ খুলনাতে এ নির্দেশ মানা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সব সংস্থাও একেবারে নির্বিকার।’বিবৃতিতে বিএনপি নেতারা অবিলম্বে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা নির্বাচন অফিস, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলীসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম