শার্শার থেকে চোরাই ট্রাকসহ হেলপার আটক

বেনাপোল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৯

আটক ট্রাক

গোপালগঞ্জ থেকে চুরি যাওয়া ট্রাক (ঢাকা মেট্রো,ড-১১-৪০০২) যশোরের শার্শার বাগআঁচড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে জোহরা ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক চুরির অপরাধে হেলপার ইব্রাহিম চৌধুরীকে (২৫) আটক করা হয়েছে।

সে গোপালগঞ্জ জেলার খানার পাড়া গ্রামের ফরহাদ হোসেন চৌধুরির ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম জানান, হেলপার ইব্রাহিম চৌধুরী গোপালগঞ্জের জিতেন বাবুর ট্রাকে দীর্ঘদিন হেলপার হিসেবে কাজ করত। কিছু দিন আগে সে ওই ট্রাকটি চুরি করে খুলনায় নিয়ে আসে। সেখানে সে ট্রাকের কিছু যন্ত্রাংশ বিক্রি করে শুক্রবার রাতে বাগআঁচড়া জোহরা ফিলিং স্টেশনে তেল নিতে আসলে গোপালগঞ্জ থানার এস আই অখিল কুমার বিশ্বাসের দেয়া তথ্য মতে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ ট্রাকটি জব্দ করার পাশাপাশি হেলপার ইব্রাহিমকে আটক করে। ওই রাতেই বাগআঁচড়া পুলিশ গোপালগঞ্জ থানা পুলিশের কাছে ইব্রাহিমকে হস্তান্তর করেছে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি চুরি মামলা হয়েছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুকদেব রায় ট্রাক চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইব্রাহিম চৌধুরীকে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি বাগআঁচড়া পুলিশের হেফাজতে রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম