কুষ্টিয়ায় ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৩৭

এসআই মাসুদ আলী কুষ্টিয়া সদরে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী (৪৫) নিহত হয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া মডেল থানায় কর্মরত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ আলী রাজবাড়ী জেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ওসি রতন শেখ জানান, বিকালে এসআই মাসুদ আলী কুষ্টিয়ার ভাদালিয়ায় যাওয়ার পথে বালি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ওই ট্রাকের চালক খাইরুল ইসলাম (৬০) ও হেলপার হোসেনকে (৩৫)আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের