যশোরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ০৯:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:২৯

বন্দুকযুদ্ধ যশোর সদরের দোগাছিয়া এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের দাবি, সেলিম ডাকাত দলের সদস্য ছিলেন। তাকে আটকের পর অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সৌমেন দাস জানান, একাধিক ডাকাতি মামলার আসামি সেলিমকে সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত ও তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেলিমের সহযোগী একদল ডাকাত পুলিশকে গুলি করে। তখন পুলিশও ১০ রাউন্ড গুলি করে। ওই সময় পালাতে গিয়ে সেলিম মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক মোহাম্মদ শামস জানান, পুলিশ ভোর পৌনে চারটার দিকে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম