যশোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ওয়ার্কার্স পার্টির জাহিদ

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১১:১২আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:২৪

মনোনয়নপত্র জাম দিলেন জাহিদ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান এমপি রণজিত কুমার রায়কে।

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও মহাজোটের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া নাজিমউদ্দিন আল আজাদের নামও আলোচনায় আছে।

আর আসনটিতে প্রধান বিরোধী জোটের প্রার্থী হিসেবে বিএনপির বাঘারপাড়া কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুবের নাম রয়েছে।  যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির খুলনা বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। 

সোমবার বিকালে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে মনোনয়নপত্র জমা দেন ইকবাল কবির জাহিদ।  সপ্তাহখানেক আগে তিনি মনোনয়নপত্র কিনেছিলেন।  ভোটের আবহ শুরু হওয়ার পর থেকে বামপন্থী এই নেতা যশোর-৪ নির্বাচনি এলাকায় গণসংযোগ করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাহিদ বলেন, ‘১৪ দলের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন।  আর ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করলে প্রতীক হবে হাতুড়ি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম