খুলনায় পুলিশের নায়েক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৪:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৩৩

খুলনা খুলনা জেলা পুলিশের ফায়ারিং সেন্টারে ট্রেনিংয়ের সময় নায়েক আবু মুছা (২৫) নিজের অস্ত্রের গুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বরিশাল জেলা পুলিশে কর্মরত। খুলনা জেলা পুলিশের ফায়ারিং সেন্টারে ফায়ারিংয়ের রেঞ্জে বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বার্ষিক ফায়ারিংয়ের ট্রেনিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক বলেন, ‘আবু মুছাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ফায়ারিংয়ের সময় ৯নং টার্গেটে ফায়ারিংয়ের প্রস্তুতিকালে বরিশাল জেলা পুলিশের নায়েক আবু মুছা (নায়েক নং ৪৮) নিজের অস্ত্রে গুলি লোড দেন।কিন্তু পরে গুলি বের না হওয়ায় অস্ত্রটি সচল করার চেস্টা করেন। এ সময় অস্ত্রের গুলি বেরিয়ে আবু মুছার পেটে বিদ্ধ হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন জানান, ফায়ারিংয়ের সময় আবু মুছার নিজের রাইফেলে গুলি আটকে যায়। তখন তিনি অস্ত্রটি সচল করার সময় গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে তার পেটে নিচের অংশে লাগে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি