কলারোয়ায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ২২:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:৫৫

সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইকের ধাক্কায় ফুরকান হাসান (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফুরকান হাসান কাদপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী হাসান আলীর ছেলে। সে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা রজিনা খাতুনের সঙ্গে আর্সেনিকমুক্ত পানি আনতে গিয়ে কাদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়ক পার হওয়ার সময় চান্দুড়িয়া থেকে গয়ড়ামুখী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ফুরকান। সঙ্গে সঙ্গেই তাকে পাশের গয়ড়ার আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়। 

/এমএ/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক