খুলনা-১ আসনে স্বতন্ত্রের মোড়কে আ. লীগের বিদ্রোহী!

মো. হেদায়েৎ হোসেন, খুলনা
৩০ নভেম্বর ২০১৮, ১৩:৫৪ আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৬:২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার একটি আসনে ‘স্বতন্ত্রের’ মোড়কে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৩টি আসনে মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টিরও পৃথক প্রার্থী রয়েছে। তবে শেষ পর্যন্ত দলের অবস্থান দেখে কৌশল নির্ধারণ করবেন বলেন জানিয়েছেন নেতারা।

খুলনা-১ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ননী গোপাল মন্ডল। তিনি ২০১৪ সালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পঞ্চানন বিশ্বাসের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ তাকে বহিষ্কারও করেছিল। নির্বাচনের পর আওয়ামী লীগ সে প্রত্যাহার আদেশ তুলে নিলেও তিনি দলে কোনও পদ পাননি।

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ননী গোপাল মণ্ডল বলেন, ‘খুলনা ১ আসনে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী থাকবে কি না বোঝা যাচ্ছে না। আমি দলীয় মনোনয়ন পাইনি। তারপরও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি কৌশলগত কারণে। এলাকায় তার একটা পরিচিত গণ্ডি রয়েছে। সব মিলিয়ে ভাবনার কিছুটা সময় এখনও আছে। শেষ পর্যন্ত দলের সমর্থন না পেলে আমি প্রার্থী থাকবো না।’

পাশাপাশি খুলনা ১ আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির সুনীল শুভ রায়ও মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আখতারুজ্জামান বাবু। এখানেও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও মোস্তফা কামাল প্রার্থী হয়েছেন। খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত আব্দুস সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এ আসনেও জাতীয় পার্টির হাদিউজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা ২ আসনে আওয়ামী লীগের মনোনীত শেখ সালাহউদ্দিন জুয়েল। এখানেও জাতীয় পার্টিও এরশাদুজ্জামান ডলার প্রার্থী আছেন। খুলনা-১, ২, ৪ ও ৬ নং আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিষয়ে মহাজোটের সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।

জাপা প্রার্থী সুনীল শুভ রায় বলেন, ‘খুলনা ১ আসন মহাজোটের প্রত্যাশার আসন। আলোচনা চলছে। শেষ পর্যন্ত এ আসনটি মহাজোটকে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

অপরদিকে খুলনায় ছয়টি আসনে বিএনপি-জামায়াতের ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা-৬ আসনে জামায়াতের খুলনা মহানগর নেতা মাওলানা আবুল কালাম আজাদও ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, জামায়াত ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরও দলীয় প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আর বিএনপির একাধিক প্রার্থীকে কৌশলগত কারণেই মনোনয়ন দিয়ে ‘মনিটরিং’ করা হচ্ছে। প্রত্যাহারের পর সব আসনেই ‘একক’ প্রার্থী থাকবে।

 

/এফএস/
সম্পর্কিত
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট