খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্ল্ড সয়েল ডে’ উপলক্ষে মাটির দূষণরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র্যালির আয়োজন করা হয়। বুধবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মােহাম্মদ ফায়েক উজ্জামান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক; সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মােতাসিম বিল্লাহ প্রমুখ।
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় আচার্য জগদীশ চদ্র বসু একাডমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলােচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় সায়েন্টিফিক সেমিনার, বেলা ৩টায় পােস্টার প্রেজেন্টেশন এবং বিকাল ৫টায় পুরস্কার বিতরণ করা হবে।








