যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ আব্দুস সালাম (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ভোরে বেনাপোলের সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ সালামকে আটক করে বিজিবি।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. কেরামত আলীর নেতৃত্বে ল্যান্স নায়েক আব্দুর রহমান,নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান বেনাপোল সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় অভিযান চালান। ওই সময় সালামের নিজ বাড়ির রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে বিজিবি। সে একজন অস্ত্র ব্যবসায়ী বলে জানান বিজিবি’র অধিনায়ক। অস্ত্রসহ সালামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








