বেনাপোল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮

অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

বেনাপোল পোর্ট থানার অভয়বাস গ্রামের জাহিদ নামে এক ব্যক্তির বাড়ির সানসেট থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পাঁচভুলোট ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারিনি তারা । শুক্রবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি। 

বিজিবি জানায়, তাদের কাছে একটি গোপন খবর আসে অভয়বাস গ্রামের জাহিদের বাড়ির ছাদের উপর অস্ত্র ব্যবসায়িরা অস্ত্র বেচাকেনা করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেনের এর নেতৃত্বে নায়েক মামুন, তৌহিদ ও সিপাহী সেলিম বাবু সেখানে অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্তিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়িরা পালিয়ে যায়। এ সময় জাহিদের বাড়ির ছাদের উপর তল্লাশি চালিয়ে সানসেটের ওপর থেকে পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও সিগারেটের প্যাকেটের মধ্য থেকে দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পরিত্যক্ত অবস্থায় ১ টি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম