খুলনা-মোংলা রেললাইনসহ বিভিন্ন দাবিতে স্থানীয়দের ‘হাট সভা’

মোংলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪২

খুলনা-মোংলা রেললাইনসহ বিভিন্ন দাবিতে স্থানীয়দের ‘হাট সভা’ খুলনা-মোংলা রেললাইন স্থাপন, শিল্পায়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে উচ্ছেদকৃত পরিবারের পুনর্বাসন এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণের দাবিতে ‘হাট সভা’ করেছেন স্থানীয়রা। মোংলা-খুলনা মহাসড়কের গোনাই ব্রিজ এলাকায় মোংলা-রামপাল নাগরিক সমাজের ব্যানারে এ সভার আয়োজন করা হয় শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায়।
বক্তারা বলেন,  অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণ কোনও কোনও ক্ষেত্রে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে। এর ফলে উল্ল্যেখযোগ্য সংখ্যক পরিবারকে স্থানান্তরিত হতে হয়েছে এবং এতে তাদের জীবিকার ওপর প্রভাব পড়েছে। এ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করছে। কৃষি উৎপাদন কমে যাওয়া এবং পরিবেশ-প্রতিবেশের ক্ষতির বিষয়টি মানুষকে ভাবিয়ে তুলছে।
তাই উন্নয়ন প্রকল্প থেকে অর্জিত মুনাফা ক্ষতিগ্রস্ত পরিবার ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজে লাগাতে হবে। হাটসভায় বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পের ফলে দেশের আর্থিক প্রবৃদ্ধি হলেও অন্যদিকের ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে না। একদিকে কিছু সুবিধার কথা বলা হলেও অন্যদিকে বেশ কিছু অসুবিধার কোনও প্রতিক্লার হচ্ছে না।
হাট সভার সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মোঃ নূর আলম শেখ। সভায় বক্তব্য রাখেন নাগরিক নেতা মনীন্দ্রনাথ রায়, বাপা নেতা নাজমুল হক, রাকেশ সানা প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম