খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা প্যানেলের নিরঙ্কুশ জয়

খুলনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫১

সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক শরীফ হাসান লিমন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের সবকটিতে জয়লাভ করেছে। মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২৭ জন ভোটারের মধ্যে ৩৩৯ জন ভোট দিয়েছেন।
১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) মনোনীত প্রার্থী প্রফেসর শেখ মাহমুদুল হাসান পেয়েছেন ১৩১ ভোট। ১৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শরীফ হাসান লিমন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ৯৬ ভোট।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে মনোনীত প্যানেলের অপর নির্বাচিতরা হলেন- সহসভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকর হোসেন, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তরুণ কান্তি বোস, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক প্রতাপ কুমার ঘোষ, প্রচার সম্পাদক সহযোগী অধ্যাপক মো. শাহীন পারভেজ।
সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম, সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল, প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহকারী অধ্যাপক মো. নাদিমুদ্দৌলা, সহকারী অধ্যাপক আসমা উল হুসনা।

সোমবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। রাত সোয়া ১০টায় ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মহসীন উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন- প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন ও সহযোগী অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।

/এনআই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের