৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ যশোরে আটক ২

বেনাপোল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:২২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলা থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। শুক্রবার (১৪ ডিসেম্বর )  বিকেলে রাজাপুর বাওড় কান্দার পাশে থেকে সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।
উদ্ধার করা স্বর্ণসহ আটক ২ ব্যক্তি আটককৃতরা হলো-বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে রনি মিয়া (৩৫) ও শার্শা উপজেলার আমলা গ্রামের আনোয়ারুলের ছেলে ইয়াকুব আলী (৩২)।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার ভারতে নিয়ে যাওয়ার সময়ে দুই পাচারকারীকে আটক করা হয়।  ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান উদ্ধার করা আটটি স্বর্ণের বারের ওজন ওজন ৯ শ গ্রাম এবং এর মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান