চুয়াডাঙ্গায় যুবদল সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭

হামলায় আহত সিজারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর জখম সিজারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিজার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দু’টি মোটরসাইকেলে করে চারজন ওই দোকানে এসে শরিফকে কোপাতে থাকে। এরপর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

পরে স্থানীয়রা সিজারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান,তার পিঠে ও হাতের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য থাকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের ওপর হামলার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দ্রুত ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস,ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এ হামলার ঘটনায় সরকারি দলকে দায়ী করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম