ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতাসহ ৯ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৪

আহত ছাত্রদল নেতা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর স্কুল মাঠে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এসময় স্থানীয় ছাত্রদলের আরও ৮/৯ জন নেতাকর্মী আহত হয়েছে।

বিএম নাজিম মাহমুদ জানান, রবিবার ভোর রাতে ঢাকা থেকে তিনি কালীগঞ্জের বাড়িতে আসেন। সারাদিন বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় দিকে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে গেলে রঘুনাথপুর রোস্তম আলী স্কুল মাঠে তিনি তাদেরকে সঙ্গে নিয়ে কথা বলছিলেন। এসময় অতর্কিত এলাকার কিছু দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তার হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থান কেটে গেছে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে রয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম