যশোর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৩:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬

যশোর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের সীমান্তে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শার্শার অগ্রভূলোট সীমান্তের একটি শিমক্ষেত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানিয়েছেন।
অগ্রভূলোট ক্যাম্পের কমান্ডার হাবিলদার হারুন অর রশিদ বলেন, অগ্রভূলোট সীমান্তের একটি শিমক্ষেতে অস্ত্র বেচাকেনা করছে অস্ত্র ব্যবসায়ীরা এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায় । পরে ওই শিমক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম