মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে এবং বিভিন্ন মামলার ৩০ আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাশেম জানান, মুজিবনগর উপজেলা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, গত রাতে চারজনকে আটক করা হয়েছে। আটক ৩০জনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
অপর দিকে মেহেরপুর পৌরএলাকর কালাচাঁদপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিএনপির-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ অরুন।
এনিয়ে গত দু’দিনে মেহেরপুর থেকে ৫৫ জনকে আটক করা হয়েছে ।








