নির্বাচনি মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় আ.লীগ নেতা নিহত, আহত ১২

বাগেরহাট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮

বাগেরহাট বাগেরহাটে নির্বাচনি মিছিল থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় কামাল হোসেন নামে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত কামাল হোসেন (৩৮) বাধাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি কচুয়া উপজেলার যশোরদি গ্রামে। আহতদের ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—রাসেল, পারভেজ, আবির, বায়জিদ, নুরুল ইসলাম ও হাসিব। খবর পেয়ে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় আহতদের দেখতে হাসপাতালে যান। ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাগেরহাট থেকে মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল খান ইন্টারপ্রাইজ-৩ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি যশোরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আওয়ামী লীগের নির্বাচনি মিছিল থেকে ঘরে ফিরতে থাকা নেতাকর্মীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান