মাগুরায় মহাজোট প্রার্থীর প্রচারে সাকিবের বাবা

মাগুরা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ০৯:২১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩

মহাজোট প্রার্থীর প্রচারে সাকিব আল হাসানের বাবা মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী সাইফুজ্জামান শিখরের গণসংযোগে অংশ নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। মাগুরা পৌরসভার আবালপুর, ছোটপালিয়া, দেড়–য়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায় তারা শুক্রবার গণসংযোগ করে।

মাশরুর রেজা  গণসংযোগে অংশ নিয়ে বলেন,মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী সাইফুজ্জান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমৃদ্ধি ঘটিয়েছেন। যা যুব সমাজের মধ্যে তাকে ব্যাপক গ্রহণযোগ্য করে তুলেছে। এসব কারণে তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই আমি ক্রীড়াঙ্গনের অন্যদের সঙ্গে নিয়ে তার জন্য বিভিন্ন জায়গায় ভোট চাইছি।  আমাদের উচিত উন্নয়নের স্বার্থে শিখরকে জয়ী করা।  শিখর জয়ী হলে মাগুরায় আরো উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় সাইফুজ্জামান শিখর বলেন, ‘জেলার জনগণের উত্তরোত্তর ভাগ্যোন্নয়নের স্বার্থেই আমি প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে সরকারি উদ্যোগে জেলায় অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এছাড়া সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশপাশি জেলার সুস্থ ধারার রাজনৈতিক চর্চা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকবো।’

/এসটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম