‘নির্বাচনে পরাজয়ের মাধ্যমে জামায়াত-বিএনপির কবর রচিত হবে’

বাগেরহাট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ২৩:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২৩:১৬





বাগেরহাটে নির্বাচনি সমাবেশে শেখ হেলাল উদ্দিন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের মাধ্যমে জামায়াত-বিএনপির কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন। তিনি বলেন,‘ সারাদেশে নৌকার জোয়ার উঠেছে। আওয়ামী লীগ বিশাল ব্যবধানে বিজয়ী হবে। জামায়াত-বিএনপি পরাজিত হবে এবং তাদের রাজনীতির কবর রচিত হবে।’ শনিবার (২২ ডিসেম্বর) বিকালে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এসএম কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘বিগত ১০ বছর দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। অচল মোংলা বন্দরকে সচল, খানজাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কসহ অনেক উন্নয়মূলক কাজ হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।’ তিনি বলেন, ‘পদ্মা সেতু হলে বাগেরহাট, খুলনা, যশোর পরিণত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রিজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দক্ষিণাঞ্চলে কোনও বেকার থাকবে না।’

জনসভায় উপস্থিত ছিলেন—মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন আকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম