বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা ওয়াদুদের পক্ষে মোংলায় মিছিল করা হয়েছে। শহরের আলীয়া মাদ্রাসা থেকে রবিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় মিছিলটি বের করা হয়।
মিছিল শেষে শহরের শাহাদাতের মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার ও বিএনপি নেতা মাহাবুবুর রহমান মানিক।








