আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ আ.লীগ কর্মীদের মতো: চুয়াডাঙ্গায় ঐক্যফ্রন্ট প্রার্থীর অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৬

চুয়াডাঙ্গায় ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু অভিযোগ করে বলেছেন, ‘চুয়াডাঙ্গা-২ আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই নির্বাচনি এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। অগ্নিসংযোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দিচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকার দলীয় নেতাকর্মীদের মতো আচরণ করছে। গণগ্রেফতারের পাশাপাশি প্রতিদিনই মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার মিলছে না।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িতে নিজ বাসভবনে জরুরি এক সংবাদ সন্মেলন এ অভিযোগ করেন তিনি।

চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার কোথাও ধানের শীষের পোস্টার-লিফলেট বিলি ও প্রচারণা চালাতে গেলেই বিএনপির নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন মাহমুদ হাসান। গত ১০ দিনে নির্বাচনি দুটি উপজেলায় প্রায় ২০টি হামলায় শতাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করেন তিনি। ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, ‘৫ দিনে ১০ মামলায় আসামি করা হয়েছে প্রায় ৭ শতাধিক নেতাকর্মীকে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য দেশবাসীর মতো আমরাও সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই।’

সংবাদ সন্মেলনে তার সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল প্রমুখ।

চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে এবং আগে থেকেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত কমিটি গঠন করা আছে। তাদের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘আওয়ামী লীগের ওপর আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং বিএনপি সমর্থিত নেতাকর্মীরাই আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম