চুয়াডাঙ্গায় নৌকায় ভোট চাইলেন মুক্তিযোদ্ধারা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫

নৌকার প্রচারণায় মুক্তিযোদ্ধারা (ছবি– প্রতিনিধি)

চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা। বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনভর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল থেকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শহরের ফলপট্টি, বড় বাজার, নিচের বাজার, কাঁচাবাজার, আড়তপট্টিসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মুক্তিযোদ্ধারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না আসতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক জানান, আমরা কোনও দলের পক্ষে নয়, স্বাধীনতার পক্ষে। আর তাই স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষে আমরা প্রচারণায় অংশ নিয়েছি।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলী আজগর ফটিক জানান, চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার যিনি মাঝি, তিনি আমাদের সহযোদ্ধা। ৭১ সালে আমরা বেশ কয়েকবার হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সাধারণ মুক্তিযোদ্ধারা তার নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি।

প্রচারণার শেষ দিন পর্যন্ত নৌকার পক্ষে প্রচারণা চালানো হবে বলে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক