ঝিনাইদহে আ.লীগের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৪

ঝিনাইদহে আ.লীগের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর এলাকায় আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয় ও ৩টি খালি ঘরসহ মোট ৪টি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিনগত গভীর রাতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুর রহমান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর জামতলা এলাকায় একটি মার্কেটে আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয় ও ৩টি খালি ঘর রয়েছে। শাটার লাগানো ঘরটি আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বুধবার দিনগত রাতে ওই নির্বাচনি কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশে থাকা ফাঁকা ৩টি ঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান লিটন দাবি করেন, রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা তাদের নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে নির্বাচনি অফিসের মধ্যে থাকা ৩০টি চেয়ার, একটি টেবিল, বেশ কিছু পোস্টার পুড়ে ছাই হয়ে গেছে। আর পাশে থাকা খালি ঘরে আগুন ধরিয়ে দেওয়ায় ওই তিনটি ঘরের বাঁশের খুটি ও টিনের চালা পুড়ে গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘জামতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়সহ মোট ৪টি ঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। সেখানে ওসি তদন্ত আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা গেছেন। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম