‘মেহেরপুরে নির্বাচনি পরিবেশ নেই’

মেহেরপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৯

সংবাদ সম্মেলনে কথা বলেন মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ মেহেরপুরে নির্বাচনি পরিবেশ নেই বলে দাবি করেছেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের বিএনপি প্রার্থী ও দলটির জেলা সভাপতি মাসুদ অরুণ। তিনি বলেন, ‘প্রতিনিয়ত পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। গায়েবি মামলা দেওয়া হচ্ছে। বাড়িতে বাড়িতে চলছে পুলিশি অভিযান। বিএনপির সমর্থকরা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে, সে জন্য তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনের কোনও পরিবেশ নেই।’ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থী ও সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত শুধু বিএনপিরই ২০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এমনকি হাইকোর্টের জামিন থাকা সত্ত্বেও গায়েবি মামলায় নেতাকর্মীদের আটক করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।’

মাসুদ অরুণ বলেন, ‘বিএনপির নির্বাচনি চিফ এজেন্ট মারুফ আহম্মেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মামলা। প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে একটি বিশেষ দলকে সুযোগ করে দেওয়ার জন্য।’ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, হাফিজুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম