বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি ও রামপালের ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্তি পুলিশ মোতায়েনসহ পুরো এলাকা নিরাপত্তার আওতা আনা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার রবিউল ইসলাম। তিনি বলেন, ‘এই এলাকায় সার্বক্ষণিক টহলে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
এদিকে শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। এখানে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ২শ ২৭ জন।








