কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৫:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

ইয়াবাসহ আটক আনসার শেখ (মাঝে) ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনসার শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে তাকে আটক করেন। সে আড়পাড়া মাঠপাড়ার ইদ্রিস শেখের ছেলে। শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী নিশ্চিত করেছেন।

ওসি ইউনুছ আলী বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই সম্বিত রায় ফোর্স নিয়ে শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছ থেকে তাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম