কালীগঞ্জে কৃষক নেতা আয়ুব হোসেন স্মরণে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৭

ঝিনাইদহ কৃষক সংগঠক ও স্বশিক্ষিত কৃষিবিদ আয়ুব হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের অন্যতম কৃষক সংগঠক হেলাল উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন যশোরের বাম প্রগতিশীল চিন্তাবিদ আমিনুল ইসলাম রুমি।
কৃষক নেতা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার নজরুল ইসলাম ও মিজানুর রহমান, সাংবাদিক শাহজাহান আলী সাজু, ইউপি সদস্য মনোয়ারা বেগম, কৃষক নেতা মকবুল হাসেন, বাহার আলী, রেহেনা বেগম, সোনাভান, রাজিয়া বেগম, জালাল উদ্দিন প্রমুখ।
যশোর ও ঝিনাইদহ অঞ্চলের অন্যতম কৃষক সংগঠক আয়ুব হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়ুব হোসেন স্মৃতি ও গবেষণা পরিষদ এবং মহেশ্বরচাঁদা গ্রামবাসীর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুম আয়ুব হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের বাসিন্দা ছিলেন। নিরাপদ খাদ্য উৎপাদনসহ কৃষকদের কল্যাণে তিনি নিজ এলাকা ছাড়াও কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের প্রয়াত কৃষক নেতা ওমর আলীর সান্নিধ্যে থেকে দীর্ঘদিন বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের