কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: ১৮ ঘণ্টা পর রেল চলাচল শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৬

কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: ১৮ ঘণ্টা পর রেল চলাচল শুরু

দীর্ঘ ১৮ ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে আবার শুরু হয়েছে।

কোটচাঁদপুর স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, পাবনার পাকশি থেকে রাত ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করার পর সকাল ৯ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে ঢুকার সময় স্টেশনের সিগনালের কাছে আসামাত্র ইঞ্জিনসহ একটি বগি লাইনে ঢুকে পড়ে। এতে লাইনের দুই স্থানে এবং সিগনালের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম