‘আলোর ফেরিওয়ালাও’ সেই দালালদের মতোই: ভুক্তভোগী

যশোর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০৪:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:২০
image

যশোরে ‘আলোর ফেরিওয়ালা’ হিসেবে আখ্যায়িত পল্লী বিদ্যুতের কর্মীদের বিরুদ্ধে উঠেছে অসাধুতার অভিযোগ। ভুক্তভোগীদের ভাষ্য, সংশ্লিষ্টরা মণিরামপুরে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ঠিকই, কিন্তু বদলে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ। রসিদে লেখা থাকছে কম অর্থ আদায়ের তথ্য। একজন বিদ্যুৎ সংযোগ গ্রহীতার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, হয়রানি করা দালালদের মতোই অসাধুতা করছে ‘আলোর ফেরিওয়ালা’ নামে আখ্যায়িত পল্লী বিদ্যুতের কর্মীরা। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, এই বাড়িতে সংযোগ দিয়েও অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে
দালালদের খপ্পর থেকে জনগণের ভোগান্তি কমাতে গত ৬ জানুয়ারি থেকে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করছে ‘আলোর ফেরিওয়ালা’ নামে আখ্যায়িত পল্লী বিদ্যুতের দুইটি দল। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের রসিদ দেওয়ার কথা থাকলেও তা মানছে না টিমের সদস্যরা। আর এক্ষেত্রে গ্রাহকরা প্রতিবাদ করলে তাদেরকে সাত-পাঁচ বুঝিয়ে দিচ্ছে টিম।
মণিরামপুর উপজেলার রঘুনাথপুর এলাকার শামছুদ্দিনের বাড়িতে ‘আলোর ফেরিওয়ালা’ টিম যায় ২০ জানুয়ারি দুপুরে। দ্রুত তার বাড়িতে মিটার লাগিয়ে সংযোগ দেওয়া হয়। এসময় তারা শামছুদ্দিনের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা নিলেও তাকে রসিদ দিয়েছে মাত্র ৯৬৫ টাকার।
একইভাবে অমল মণ্ডলের বাড়িতে সংযোগ দিয়ে এক হাজার ১৫০ টাকা নিয়েছে টিম। তাকে দিয়েছে মাত্র ৫৬৫ টাকার রসিদ। একই সময়ে পাশের মাহমুদকাটি গ্রামের জামাল হোসেনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে টিমের সদস্যরা তিন হাজার ৫০০ টাকা নিলেও তাকে রসিদ দেওয়া হয়েছে ৫১৫ টাকার।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিস সূত্রে জানা যায়,বাড়িতে ওয়্যারিং করা থাকলে এক কিলোওয়াট শক্তির সংযোগ দিয়ে টিম ৫৬৫ টাকা গ্রহণ করতে পারবে। যদি দুই কিলোওয়াট শক্তি হয় বা পাকা বাড়ি হয়, সেক্ষেত্রে আরও ৪০০ টাকা গ্রাহককে দিতে হবে। আর যদি ওয়্যারিং করে সংযোগ দেওয়া হয় তাহলে এর সঙ্গে সরঞ্জামের মূল্য যোগ হবে। তবে এসব টাকা অবশ্যই ভাউচারের মাধ্যমে গ্রহণ করতে হবে।
অমল মণ্ডলের ভাই কোমল মণ্ডল বলেন, ‘সংযোগ দেওয়ার সময় আমি বাড়িতে ছিলাম। আমাদের ঘরে আগ থেকে ওয়্যারিং করা ছিল। ওরা শুধু মিটার বসিয়ে সংযোগ দিয়ে এক হাজার ১৫০ টাকা নিয়েছে। আর ভাউচার দিয়েছে ৫৬৫ টাকার। বাকি টাকার কথা জিজ্ঞেস করলে বলেছে, ‘অফিস খরচ লাগবে।’
তার অভিযোগ, ‘আলোর ফেরিওয়ার কথা শুনে প্রথমে খুশি হইছি। ভাবসি, এবার হয়তো আর দালালদের টাকা দিতি হবে না। সঠিকভাবে কম খরচে বিদ্যুৎ সংযোগ পাব। কিন্তু এখন দেখছি, এই টিমের কাজও সেই দালালদের মতোই।
জামাল হোসেন অভিযোগ করেন, ‘আমি ভ্যান চালায়ে খাই। বাড়ি কারেন্ট নিয়ার জন্যি অনেক যোগাযোগ করিছি। রবিবার আলোর ফেরিওয়ালা দেখে খুশি হয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাই। আমার মাটির ছোট্ট একটা ঘর। তারা ঘর ওয়্যারিং করে লাইন দিয়ে আমার কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা নিয়েছে। রসিদ দিয়েছে মাত্র ৫১৫ টাকার।’
এদিকে, গ্রাহকদের অভিযোগ পেয়ে সোমবার (২১ জানুয়ারি) বিকেলে সরেজমিন তদন্তে যান যশোর পল্লী বিদ্যুৎ সমিতির রাজগঞ্জ শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ফাকরুল ইসলাম। তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রসিদ মৃধার ভাষ্য, ‘গ্রাহকদের হয়রানি কমাতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে আলোর ফেরিওয়ালা টিম কাজে নেমেছে। তাদের অতিরিক্ত টাকা নেওয়ার কোনও সুযোগ নেই। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম