সাতক্ষীরায় ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণকালে গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

সাতক্ষীরায় ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণকালে গ্রেফতার ১ ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে আসন্ন এসএসসি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়াম এলাকা থেকে র‌্যাব -৬ সিপিসি-১ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইশতিয়াক হোসেন আহমেদ ইয়াকুব (১৮) রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর ভাটপাড়া গ্রামের নুর আলম নান্টুর ছেলে। সে বর্তমানে পলাশপোল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকে।

সাতক্ষীরা র‌্যাব কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের উপ-পরিচালক লে.কমান্ডার বিএন এএমএম জাহিদুল কবীর জানান, ইশতিয়াক ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করার জন্য ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে। সেখানে সে ভুয়া প্রশ্নপত্র বিক্রির জন্য স্ট্যাটাস দেয়। আগ্রহী প্রার্থীরা ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করলে প্রতারক ইশতিয়াক একটি বিকাশ নাম্বার দেয়। যার নং ০১৭৪৩৮৫৩৩৭৭ এবং যোগাযোগ করার জন্য বলে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ইশতিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য সহযোগিতায় এবং ব্যাক্তিদের যোগসাজসে বিভিন্ন মাধ্যম থেকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে আগ্রহী এসএসসি পরিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছে।

ফেসবুকে তার স্ট্যাটাস দেখে শিক্ষার্থীরা মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করতো। তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করাও হয় বলে তিনি জানান।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম