আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ৬, চেয়ারম্যান আটক

নড়াইল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর বাজারে বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শহীদ হোসেন (২৭), রাজু (২৬) নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া লিটন হোসেন (২৭) এবং খলিল (৬০) নামের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের জের ধরে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ছয়টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শনিবার (২ ফেব্রুয়ারি) সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে আটক করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের সঙ্গে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
এরই জের ধরে উজ্জ্বল শেখ শুক্রবার রাতে শিঙ্গাশোলপুর বাজারে গিয়ে খায়রুজ্জামান খায়ের মোল্যার এক সমর্থককে ধরে আনতে চান। পরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
ওসি মো. ইলিয়াস হোসেন জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম