সাতক্ষীরায় কেন্দ্র সচিব বরখাস্ত, কুমিল্লায় প্রত্যাহার

সাতক্ষীরা ও কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১১

 

 

এসএসসি পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক কেন্দ্রের সচিবকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে কুমিল্লায় পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা পর শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে করা হয়েছে প্রত্যাহার।

প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল এপিসি স্কুল কেন্দ্রে ২০১৮ সালের প্রশ্নপত্রে ৪৮ জন শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়। এ ঘটনায় কেন্দ্র সচিব সুখলাল বাইনকে বরখাস্ত করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর নতুন প্রশ্নপত্রে তাদের ফের পরীক্ষা নেওয়া হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন জানান, ২০১৮ সালের প্রশ্নপত্র বণ্টনের প্রায় তিন ঘণ্টা পর বিষয়টি সবার নজরে আসে। পরে যশোর শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের নতুন বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব সুখলাল বাইনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কাজে জড়িত আরও ১৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, বোর্ডের কাছে উত্তরপত্র পৌঁছালে তা মূল্যায়ন করা হবে। তিনি বলেন এ ঘটনায় পরীক্ষার্থীদের ভীত হবার কিছু নেই।

অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা পর পরীক্ষার্থীদের হাতে রচনামূলক (সৃজনশীল) প্রশ্ন বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে প্রত্যাহার করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্র চাকমা।

তিনি বলেন, দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা পর কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বাংলা প্রথম পত্র রচনামূলক (সৃজনশীল) প্রশ্ন বিতরণ করা হয়। এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবু সেলিম ভূইয়া কেন্দ্র থেকে বেরিয়ে যান। প্রাথমিক তদন্তে কেন্দ্র সচিবের গাফিলতির বিষয়টি প্রমাণ হয়েছে। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম