ঝিনাইদহে শত্রুতার বলি অর্ধশতাধিক কলাগাছ

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫০

কেটে দেওয়া গাছের কলা নিয়ে আহাজারি ঝিনাইদহে এক কৃষকের কলা বাগানে ছড়িসহ প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মান্দারতলা গ্রামে কৃষক সাইফুল ইসলামের কলা বাগানে এ ঘটনা ঘটে।

কৃষক সাইফুল ইসলাম জানান, লিজ নিয়ে দেড় বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। রবিবার সকালে কলা বাগানে গিয়ে দেখেন বিক্রয়ের উপযোগী হতে যাওয়া ছড়িসহ প্রায় অর্ধশতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই কেউ কলাসহ গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কারো বিরুদ্ধে তিনি নির্দিষ্ট করে কোনও অভিযোগ না করলেও থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

সাইফুলের স্ত্রী ফাতেমা বিলাপ করে বলেন, ‘কিস্তির টাকা নিয়ে কলা ক্ষেত করেছিলাম। এভাবে কলা ও গাছ কাটায় আমার ক্ষতি হয়ে গেল। এখন আমি কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবো, কীভাবে সংসার চালাবো?’

পোড়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, পাঁচ বছর ধরে মান্দারতলা গ্রামে এভাবে ফসলের ওপর অত্যাচার হয়ে আসছে। বিশেষ করে প্রতিবছর কলা ও কলা গাছ কেটে দেয় গ্রামের এক শ্রেণির লোকজন। সাইফুল একজন গরিব কৃষক। সে জমি লিজ নিয়ে চাষাবাদ করে খায়। তার ক্ষতির জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করছি।

সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম