কুষ্টিয়ায় মাটিচাপা পড়ে দুই শিশু নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬

মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোড়দহ খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গৌড়দহ খালপাড়া এলাকার মন্টু মণ্ডলের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ মণ্ডল (১২) ও একই এলাকার মৃত হাশেমের ছেলে তারিকুল ইসলাম (১৪)। এ ঘটনায় একই এলাকার নাসিরের ছেলে লিখন (৯) গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, তারা দুপুরে স্থানীয় আয়নাল মণ্ডলের টিলার পাশে খেলা করছিলো। এ সময় বড় একটি মাটির খণ্ড তাদের ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আকাশ ও তারিকুলকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মাত্র খবর পেয়েছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক