পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০১

পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রী নিহত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুনগরে পিকনিকের বাস খাদে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম মেঘনা। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মেঘনা যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের আইসি এসআই ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, পিকনিকের বাসটি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশে যাচ্ছিল।
সকাল সোয়া ১১টার দিকে খুলনার চুকনগরের চাকুন্দিয়া জামেয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে বাসটি একটি কালভার্ট অতিক্রম করছিল। এ সময় বাসটির সামনের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেঘনা মারা যায়। এ ঘটনা ১৫ জন আহত হন।

বাসে যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিকনিকের ৬০ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম