সাতক্ষীরার শ্যামনগরে ভ্যান উল্টে পরেশ মন্ডল (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার চিংড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন জানান, পরেশ বিদ্যালয় ছুটির পর একটি ইঞ্জিননভ্যান যোগে বাড়িতে ফিরছিল। চালকের কাছ থেকে নিয়ে ভ্যানটি সে চালাচ্ছিল। এ সময় রাস্তার মধ্যে ভ্যানটি উল্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পরেশ মন্ডল চিংড়িখালি গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে ও পশ্চিম চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।








