মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য খালাস ব্যাহত

মোংলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৮

নদীতে নোঙর করে থাকা পণ্যবাহী জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সতর্কতা জারি করা হয়।  

আবহাওয়াবিদ আবুল কালাম জানান, উপকূলীয় এলাকাসহ সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বজ্র মেঘ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ থেকে বলা হয়, বন্দরে এই মুহূর্তে ক্লিংকার, জিপসাম, পাথর, সার ও মেশিনারিসহ  ২৬টি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজের পণ্য খালাসের ঠিকাদাররা জানান, বৃষ্টিতে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।

দুই দিনের বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকায় কাঁচা ঘরবাড়ি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু অ্যান্ড সন্স এইচ এম দুলাল।

নদীতে নোঙর করে থাকা পণ্যবাহী জাহাজ

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর নদীতে একটি ড্রেজার ডুবে গেছে। মঙ্গলবার ভোরে পশুর নদীর বিদ্যারবাহন খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাদল আনলোডিং নামক ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে গেলে ভেতরে পানি ঢুকে ডুবে যায়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ড্রেজার মালিক মাসুম। ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে এখনও পর্যন্ত কোনও ধরনের তৎপরতা শুরু করা হয়নি।  ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডুবায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম