কালীগঞ্জ পৌর মেয়র নির্বাচিত আ.লীগ প্রার্থী আশরাফ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১১:২৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৩৯

আশরাফুল আলম আশরাফ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৫৭৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৯৮ ভোট। এখানে মোট ভোটার ৩৮ হাজার ৫৮৮ জন।

২০১৮ সালের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে মারা গেলে পদটি শূন্য হয়। এরপর থেকে প্যানেল মেয়র আশরাফুল আলম ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৯টি কেন্দ্রেই নৌকার প্রার্থী আশরাফ বেশি ভোট পেয়েছেন। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম