পাটকল শ্রমিকদের সাত দিনের কর্মসূচি

খুলনা প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ২৩:২৪আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:২৫

খুলনা ৯ দফা বাস্তবায়নের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা, যশোরসহ সারাদেশের পাটকলে এ আন্দোলন চলবে। শনিবার (২ মার্চ) খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ শ্রমিক নেতারা গেট সভার মধ্য দিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৪ মার্চ বিক্ষোভ মিছিল, ৮ মার্চ সারাদেশের শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন, ১৯ মার্চ আবারও ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক ও সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা।

দাবির মধ্যে রয়েছে- সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি,এফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্ধ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলিকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি প্লাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, ‘শান্তি ও শৃঙ্খলভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে। মজুরি কমিশন বাস্তবায়ন হলে শ্রমিকদের প্রাণের দাবি পূরণ হবে এবং শ্রমিকরা আন্দোলন থেকেও ফিরে আসবে।’

ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘শ্রমিকদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন কর্মসূচির একটি দাবিনামা বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজেএমসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠিয়েছেন।

প্লাটিনাম জুবিলী জুট মিলে শ্রমিক সভায় কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি প্লাটিনাম জুট মিলের সিবিএর সভাপতি সরদার মোতাহার উদ্দিন। ক্রিসেন্ট জুট মিলের গেট সভায় সভপতিত্ব করেন সিবিএর সভাপতি মুরাদ হোসেন। খালিশপুর জুট মিলে শ্রমিক সমাবেশে সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, স্টার জুট মিলে গেট সভায় মিন্টু গাজী সভাপতিত্ব করেন। এছাড়া আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআইতে গেট সভা অনুষ্ঠিত হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম