নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

নড়াইল প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ০৮:২৪আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৮:২৬

আটক চারজন নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও লাঠিসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। সোমবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

উদ্ধার অস্ত্র  ও লাঠি পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমড়ি পূর্বপাড়ার জামির শেখের পরিত্যক্ত বাড়িতে রবিবার (৩ মার্চ) রাত ১২টা দিকে বেশ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কুমড়ি গ্রামের জহুর মোল্যার ছেলে আজগর মোল্যা (৩০), পার্শ্ববর্তী লুটিয়া গ্রামের মোশাররফ মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৩৫), কালিয়া উপজেলার সিঙ্গেরডাঙ্গা গ্রামের মান্দার খন্দকারের ছেলে রোমান খন্দকার (২৪), একই উপজেলার জুসালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল খানকে (২৫) আটক করে। এদের কাছ থেকে একটি চাপাতি, ধারালো ছ্যানদা, তলোয়ার, বাঁশের ও কাঠের লাঠি এবং দু'টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম