‘সন্তান অভুক্ত থাকলে পাট দিবস মনে থাকে না’

খুলনা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ১৪:৩১আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৬:১১

‘সন্তান অভুক্ত থাকলে পাট দিবস মনে থাকে না’ ‘পাট দিবসকে আমরা অগ্রহণযোগ্য বলি না। কিন্তু সন্তান যখন অনাহারে থাকে, বাবার কাছে খাবার চায়, তখন বাবা অসহায় হয়ে পড়ে। তখন তার আর পাট দিবসের কথা মনে থাকে না।’ খুলনার ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এভাবেই তার আকুতি জানান।

সোহরাব হোসেন বলেন, ‘শ্রমিকদের সাত সপ্তাহের মজুরি বাকি। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে শ্রমিকদের মজুরির বিষয়ে কোনও নির্দেশনা আসেনি। ফলে এ পাট দিবস আমাদের জন্য নয়। আমাদের কাছে এর কোনও গুরুত্ব নেই। প্রধানমন্ত্রী এই পাট দিবসে পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করেছিলেন। সেটারই এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। তিন বছর পার হলেও অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সে সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। তাই পাট দিবসের গুরুত্ব আমাদের কাছে নেই।’ তবে শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর কাছে পাট খাতে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

জাতীয় পাট দিবসে পাটকল শ্রমিকরাই উপেক্ষিত। মজুরি না পেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে শ্রমিক পরিবার। পাটের অভাবে খুলনা ও যশোরের ৯টি পাটকলের উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম। জাতীয় পাট দিবসে পাট খাতে বাজেটে অর্থ বরাদ্দ এবং পাটকে কৃষিভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত করে পাট খাতের সোনালি অতীতে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা।

ক্রিসেন্ট জুট মিল শ্রমিক হাবিবুর রহমান জানান, গত সাত সপ্তাহ ধরে মজুরি পাননি তিনি। যে কারণে দোকান থেকে চাল ডাল বাকি নিয়ে কোনোভাবে একবেলা খেয়ে না খেয়ে বেঁচে আছেন। মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। ‘সন্তান অভুক্ত থাকলে পাট দিবস মনে থাকে না’

এদিকে বকেয়া মজুরি, পাট ক্রয়সহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকরা ইতোপূর্বে সাত দিনের কর্মসূচি হাতে নিয়ে ইতোমধ্যে গত ৪ মার্চ রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, ‘সময়মতো পাট খাতে অর্থ বরাদ্দ না করার কারণে বছরের চাহিদা মতো পাট কিনতে পারে না মিলগুলো। মৌসুম শেষে ৫ থেকে ৬শ’ টাকা বেশি দামে পাট কিনতে হয়। পাটকলের কাঁচামাল পাট। তাই কিনে লাভ করতে না পারলে বিক্রি করে লাভ করা সম্ভব হয় না। ’

ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান গাজী শাহাদাৎ হোসেন বলেন, ‘গেল দু’বছর সরকারিভাবে পাট কেনায় অর্থ বরাদ্দ হয়নি। অপরদিকে উৎপাদিত পন্য বিক্রি করতে না পারায় চরম আর্থিক সংকটে পড়ে পাটকল। যে কারণে শ্রমিক কর্মচারীদের মজুরি বকেয়া পড়ে। এর ফলে অর্থাভাবে ভুগছেন শ্রমিকরা।’ পলিথিন উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহার সরকারিভাবে তদারকি করে নিশ্চিত করতে পারলে পাট খাত আবারও সংকট কাটিয়ে লাভের মুখ দেখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা জোন প্রধান শেখ রহমত উল্লাহ বলেন, ‘পাটখাত উজ্জীবিত করতে আধুনিক মেশিন স্থাপন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের আওতায় পাট দিয়ে শাড়ি, ব্লেজার, ব্যাগ, জুতা গৃহস্থালীর প্রয়োজনীয় আধুনিক পণ্য উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এতে একদিকে আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের বাজার সৃষ্টি হবে। অন্যদিকে এ শিল্পে জড়িতদের রুটি রুজির সমাধানও হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম