বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ০৮:১৮আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৯:৫৭




বাগেরহাটে বাস দুর্ঘটনা বাগেরহাটে গড়াই পরিবহন নামের একটি পিকনিকের বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মকবুলের ছেলে গরীবউল্লাহ (৪০) এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কাসেমের ছেলে কিবরিয়া (২২) প্রাণ হারান।

বাসের ধাক্কায় সড়ক থেকে নেমে যায় ট্রাকটি আহতদের মধ্যে, রিয়াজ উদ্দিনের ছেলে বসির (৪০), মেহের আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৩) এবং মো. মিন্টুর ছেলে আরিফুলের (২২) অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হতাহতদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে।

গাড়িতে থাকা প্রত্যক্ষদর্শী মো. কলম হোসেন ও আনোয়ার হোসেন জানান, ত্রিবেনী গ্রামবাসীর উদ্যোগে তারা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য আসেন। ঘটনাস্থলে তাদের বহনকারী বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের দিকে থাকা ১০ জন আহত হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান