খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৬:১৩আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৬:১৩

খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষিভ মিছিল

খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল ১০টায় লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল হয়। খালিশপুর-নতুন রাস্তায় প্রায় ৫০ হাজার শ্রমিক বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ৯ দফা  বাস্তবায়নের দাবি জানানো হয়।

পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিক লীগ নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী ও খলিলুর রহমানসহ সিবিএ- নন সিবিএ নেতারা  এ সমাবেশে  বক্তৃতা করেন।

বক্তারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি,এফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া, টার্মিনেট ও বরখাস্ত শ্রমিকদের কাজের পুনঃবহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বি, এম, আর, ই করাসহ ৯ দফা বাস্তবায়নে এ আন্দোলন।

এর আগে পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি -বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে দেওয়াসহ  ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। এ কর্মসূচির ৪র্থ  দিন খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার স্টার, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার আলীম, স্টার্ণ, জেজেআই, কার্পেটিং মিলের শ্রমিকরা সব স্ব মিল গেটে সমবেত হয়ে সমাবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

কর্মসূচির মধ্যে ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন, ১৯ মার্চ আবারও ৪৮ ঘন্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল। ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম